চ্যাম্পিয়ন ব্র্যাক ব্যাংক

আপডেট : ০৯ জানুয়ারি ২০২১, ২১:৫২

সিটি ব্যাংক লিমিটেড ক্রিকেট দলকে চার রানে হারিয়ে করপোরেট অ্যামেচার ক্রিকেট টুর্নামেন্ট টি-ফোরটি ২০২০-২১ (সিএসিটি) এর চ্যাম্পিয়ন হয়েছে ব্র্যাক ব্যাংক ক্রিকেট দল। ব্র্যাক ব্যাংকের এটি প্রথম সিএসিটি শিরোপা জয়। গত শুক্রবার বিকেএসপি মাঠে টুর্নামেন্টের ফাইনালে টস হেরে ৪০ ওভারের খেলায় ২৩৮ রান সংগ্রহ করে ব্র্যাক ব্যাংক। জবাব দিতে নেমে জয় থেকে ৪ রান দূরে ২৩৪ রানে শেষ হয় সিটি ব্যাংকের ইনিংস।