স্পোর্টস রিপোর্টার
ফেডারেশন কাপ ফুটবলের দ্বিতীয় সেমিফাইনালে আবাহনী ১-২ গোলে পিছিয়ে ছিল বসুন্ধরা কিংসের বিপক্ষে। খেলার শেষ দিকে আবাহনীর দেওয়া গোলবিতর্কে খেলোয়াড়রা সহকারী রেফারির দিকে তেড়ে যান। বাগিবতণ্ডায় জড়িয়ে সহকারী রেফারিকে ঠেলতে ঠেলতে এক প্রান্ত হতে অন্য প্রান্তে নিয়ে যান। গতকাল বাফুফে জানিয়েছে আবাহনীর এই বিষয়টি শৃঙ্খলার কমিটির কাছে পাঠানো হবে। রেফারি রিপোর্ট দিয়েছে।
ফাইনালের আগে সংবাদ সম্মেলনে উপস্থিত থাকার নিয়ম থাকলেও সাইফ স্পোর্টিং ক্লাব আসেনি। দলের কোচ অধিনায়কও আসেননি। পাঠানো হয়েছে অন্যদের। এটা নিয়ে সংবাদ সম্মেলনে সমালোচনা হয়। সেখানেই বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ জানিয়েছেন বাফুফের কোনো মিটিং, সেমিনারে ডাকা হলে আসতে বাধ্য কিন্তু সাইফ আসেনি। আমরা বিষয়টি শৃঙ্খলা কমিটির কাছে প্রেরণ করব।’ বাফুফেতে সংবাদ সাম্মেলন না করলেও তারা দুপুরে অন্য একটি হোটেলে বেলজিয়ান কোচ পল পুটকে পাঠিয়ে সংবাদিকদের সঙ্গে কথা বলার ব্যবস্থা করেন।
