আবাহনীতে সাত জন করোনায় আক্রান্ত

আপডেট : ০৯ জানুয়ারি ২০২১, ২১:৫৩

স্পোর্টস রিপোর্টার

ফেডকাপের সেমিফাইনাল থেকে বিদায় নিয়ে আবাহনীর মন খারাপ। তার মধ্যে উটকো ঝামেলায় পড়েছে আবাহনী। দলের পাঁচ ফুটবলারসহ সাত জন করোনায় আক্রান্ত হয়েছেন। যদিও এরা কেউ মূল একাদশের না। তাই চিন্তাটাও কম। তবে ফুটবল ম্যানেজম্যান্ট কমিটি ভাবছেন অন্যদের না আক্রান্ত করে ফেলে। সাবধানে থাকার চেষ্টা করছে ক্লাব কর্তৃপক্ষ। বেঞ্চে বসা করোনা আক্রান্ত খেলোয়াড়দের মধ্যে রয়েছেন রুবেল মিয়া, ফয়সাল আহমেদ, দিপক রায়, আল আমিন, হূদয়, সহকারী কোচ জাকারিয়া বাবু এবং এক জন স্টাফ রয়েছেন এই তালিকায়।