রশিদ-নুরুদ্দিন জুটি চ্যাম্পিয়ন

আপডেট : ০৯ জানুয়ারি ২০২১, ২১:৫৪

শেরপুর প্রতিনিধি

শেরপুরে বিজয় দিবস ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনূর্ধ্ব-৪৫ বছর বয়সি গ্রুপে সুলাইমান-প্রান্ত জুটি চ্যাম্পিয়ন হয়েছে। এছাড়া শিশু বিভাগে (অনূর্ধ্ব-১৪) শেফালি দলের সৌরজ-বিজয় জুটি এবং সিনিয়র গ্রুপে (৪৫ ঊর্ধ্ব বয়সি) প্রফেসর রশিদ-নুরুদ্দিন জুটি চ্যাম্পিয়ন হয়েছে। শুক্রবার রাতে অনুষ্ঠিত টুর্নামেন্টের বেস্ট অব থ্রির ফাইনালের তিনটি খেলাই সরাসরি ২-০ সেটে নিষ্পত্তি হয়। শহরের দুর্গানারায়ণপুর-শিববাড়ী ও পুরাতন গরুহাটি এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত টুর্নামেন্টে জেলা জজ আদালতের পিপি অ্যাডভোকেট চন্দন কুমার পাল পুরস্কার বিতরণ করেন। উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোসদ্দেক ফেরদৌসী, জেলা বিএমএ সভাপতি ডা. এম এ বারেক তোতা প্রমুখ।