গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জে মুজিবর্ষ উপলক্ষ্যে রামশীল মডার্ন ক্লাব আয়োজিত শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে খাগবাড়ী একাদশ। গতকাল উপজেলার রামশীল আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত ফাইনালে খাগবাড়ী একাদশ ১৩ রানে হারায় পয়সারহাট বন্ধুমহল একাদশকে।
গোপালগঞ্জ জেলা পরিষদের সদস্য ও আওয়ামী লীগের নেতা দেব দুলাল বসু পল্টু পুরস্কার বিতরণ করেন।
