মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
মির্জাপুরে দিগন্ত জুড়ে সরিষা ফুলে ছেয়ে গেছে। শীত ও ঘন কুয়াশা উপেক্ষা করে বিভিন্ন এলাকা থেকে আসা মৌয়ালরা সরিষাখেতের পাশে বাক্স বসাচ্ছেন। শনিবার দেখা গেছে, উপজেলার ভাওড়া, ওয়ার্শি, ভাদগ্রাম, বানাইল, আনাইতারা, বহুরিয়া, ফতেপুর, জামুর্কি ও লতিফপুর ইউনিয়নে সরিষাখেতে মধু সংগ্রহের কাজ চলছে। মির্জাপুর উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ মশিউর রহমান বলেন, উপজেলায় ৮ হাজার ৯১৫ হেক্টর জমিতে সরিষা আবাদের লক্ষ্যমাত্রা ছিল। আবহাওয়া প্রতিকূলে থাকায় উত্পাদন কিছুটা কম হয়েছে। সরিষাখেতে মৌয়ালদের খাঁচায় মধু আহরণ জনপ্রিয় হয়ে উঠেছে।
