গৌরনদী (বরিশাল) সংবাদদাতা
গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপিন চন্দ্র বিশ্বাসের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেয়েছে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রী। শনিবার সকালে গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, মেয়েটিকে বাল্যবিবাহ দেওয়ার খবর পেয়ে শুক্রবার দুপুরে তার বাড়িতে গিয়ে বিয়ে বন্ধ করে দেওয়া হয়। এ সময় স্কুলছাত্রীর বাবা তার মেয়েকে ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত বিয়ে দেবে না মর্মে মুচলেকা দিয়ে রক্ষা পান।
