আরএমপি সদস্যদের হাতে দেখা যাবে না বড়ো অস্ত্র

আপডেট : ০৯ জানুয়ারি ২০২১, ২২:০৩

স্টাফ রিপোর্টার, রাজশাহী

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সদস্যরা আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ট্যাকটিক্যাল বেল্ট পাচ্ছেন। সেদিন থেকে আরএমপির সদস্যদের হাতে আর বড় অস্ত্র দেখা যাবে না। কোমরের ট্যাকটিক্যাল বেল্টে থাকবে ছোট অস্ত্র। ফলে মুক্ত থাকবে পুলিশের দুই হাত। আরএমপি কমিশনার আবু কালাম সিদ্দিক শনিবার এই তথ্য জানান। এদিন সকালে আরএমপির ট্রেনিং স্কুলে ‘ফায়ারিং অব আর্মস’বিষয়ক প্রশিক্ষণের পঞ্চম ব্যাচের উদ্বোধনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থী পুলিশ সদস্যদের উদ্দেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আরএমপি কমিশনার বলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে ইতিমধ্যে ট্যাকটিক্যাল বেল্টের ব্যবহার শুরু হয়েছে। আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস থেকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশে ট্যাকটিক্যাল বেল্টের ব্যবহার শুরু হবে। বিজয় দিবসেই রাজশাহী মেট্রোপলিটন পুলিশকে দেশবাসীর কাছে একটি স্মার্ট পুলিশ হিসেবে উপস্থাপন করা হবে।