রাজিবপুর (কুড়িগ্রাম) সংবাদদাতা
রাজিবপুরে ৬৮০ পিস ইয়াবাসহ মো. নুর মোহাম্মদ ও মো. তারেক ইসলামকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে রাজিবপুর উপজেলার সদর ইউনিয়নের স্লুইস গেট এলাকা থেকে তাদের আটক করেন এসআই গোলক চন্দ্র বম্মন, এএসআই মো. নুর সাদেকসহ টহলরত পুলিশের সদস্যরা। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রাজিবপুর থানায় মামলা হয়েছে। শনিবার সকালে তাদের কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হয়েছে।
