দাকোপ শিক্ষক সমিতির সভাপতি আশীষ ও সম্পাদক পীযুষ

আপডেট : ০৯ জানুয়ারি ২০২১, ২২:০৪

দাকোপ (খুলনা) সংবাদদাতা

দাকোপে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রিবার্ষিক সম্মেলন ও নির্বাচনে আশীষ মণ্ডল সভাপতি এবং পীযুষ কান্তি মজুমদার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। অন্য পাঁচ পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন প্রার্থীরা। শুক্রবার সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে সমিতির কার্যালয়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সহসভাপতি পদে সাত জন প্রার্থীর মধ্যে পাঁচ জন নির্বাচিত হন। নির্বাচনে কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন প্রশান্ত কুমার মণ্ডল, মানিক চন্দ্র গাইন, অশোক গাইন, মহাদেব রায় এবং প্রকাশ বিশ্বাস। এছাড়া প্রিজাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন প্রদীপ কুমার সাহা।