বাড়ির আঙিনা থেকে গাঁজা গাছ উদ্ধার, আটক ১

আপডেট : ০৯ জানুয়ারি ২০২১, ২২:০৫

হোমনা (কুমিল্লা) সংবাদদাতা

হোমনা উপজেলার নালদক্ষিণ গ্রামের সাবেক ইউপি মেম্বারের বাড়ির আঙিনা থেকে শনিবার দুটি গাঁজা গাছ উদ্ধার করেছে পুলিশ। এ সময় গাঁজার চারা চাষ করা ও গোপনে মাদক ব্যবসা করার অভিযোগে বাড়ির মালিক সাবেক ইউপি মেম্বার আমান উল্লাহকেও আটক করা হয়। হোমনা থানার ওসি আবুল কায়েস আকন্দ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজার চারা উদ্ধার ও তাকে আটক করা হয়। এ ব্যাপারে মাদক আইনে থানায় মামলা হয়েছে। আসামিকে শনিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।