গাজীপুরে রোটারি ক্লাবের কম্বল পেল দুস্থরা

আপডেট : ০৯ জানুয়ারি ২০২১, ২২:০৮

গাজীপুর প্রতিনিধি

রোটারি ক্লাব অব গাজীপুর সেন্ট্রালের উদ্যোগে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। এ উপলক্ষ্যে গতকাল গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম। রোটারি ক্লাব অব গাজীপুর সেন্ট্রালের প্রেসিডেন্ট মো. আব্দুস সাত্তারের সভাপতিত্বে বক্তব্য রাখেন ক্লাবের চার্টার প্রেসিডেন্ট প্রকৌশলী মুজিবুর রহমান কাজল। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মশিউর রহমান, ক্লাবের ডিরেক্টর সার্ভিস অ্যান্ড প্রজেক্ট রোটারিয়ান এম এ ফিরোজ, প্রেসিডেন্ট ইলেক্ট প্রকৌশলী শাহ মামুন সারোয়ার, ক্লাব সেক্রেটারি প্রকৌশলী হাবিবুর রহমান, রোটারিয়ান তহসিন উদ্দিন আহমেদ, প্রকৌশলী সামসুল হক, মো. আমিনুল ইসলাম, জাহাঙ্গীর আলম প্রমুখ উপস্থিত ছিলেন।