বিসিএলের ২৯তম কাউন্সিল
ইত্তেফাক রিপোর্ট
বাংলাদেশ ছাত্রলীগ-বিসিএলের কেন্দ্রীয় কাউন্সিলে গৌতম শীল সভাপতি ও মাহফুজুর রহমান রাহাত সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। পরে সভাপতি ও সাধারণ সম্পাদক আলোচনা করে ৪৫ সদস্যের কেন্দ্রীয় সংসদের কিছু পদ খালি রেখে কমিটি ঘোষণা করেন। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে সকালে সংগঠনের ২৯তম কেন্দ্রীয় কাউন্সিলের উদ্বোধনী অনুষ্ঠান হয়।
ঘোষিত কমিটির সহসভাপতি নোমান আহমেদ, শিকদার সুমন আহমেদ, রাকেশ সরকার, নুরু-উছ-সাফা প্লাবন ও সুমাইয়া আখতার অন্তু, যুগ্মসাধারণ সম্পাদক শাহরিয়ার রহমান বিজয়, মামুন আহমেদ মায়া ও মোখলেছুর রহমান, সাংগঠনিক সম্পাদক নাঈম হাসান হূদয়, আকাশ আহমেদ অভি, মাহবুবুর রহমান ও স্বজন কুমার দাশ; দপ্তর সম্পাদক মো. ফাহিমুর রহমান ফাহিম।
