বাংলাদেশ ক্রাইম রিপোর্টারস অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) কার্যনির্বাহী কমিটি-২০২১-এর নির্বাচনে সভাপতি দৈনিক যুগান্তরের মিজান মালিক ও সাধারণ সম্পাদক পদে দৈনিক দেশ রূপান্তরের আলাউদ্দিন আরিফ নির্বাচিত হয়েছেন। বাংলাদেশ ক্রাইম রিপোর্টারস অ্যাসোসিয়েশনের (ক্র?্যাব) ভবনে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ১৩টি পদের মধ্যে ২৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। পরে রাতে প্রধান নির্বাচন কমিশনার পারভেজ খান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ ফল ঘোষণা করা হয়। সহসভাপতি পদে নিত্য গোপাল তুতু, যুগ্মসম্পাদক পদে হাসান-উজ-জামান, অর্থ সম্পাদক পদে এমদাদুল হক খান, সাংগঠনিক সম্পাদক পদে শাহরিয়ার আরিফ, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে রুদ্র মিজান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে সাইফ বাবলু নির্বাচিত হয়েছেন। দপ্তর সম্পাদক পদে এস এম ইসমাঈল হুসাইন ইমু, প্রশিক্ষণ ও তথ্যপ্রযুক্তি সম্পাদক পদে সাজ্জাদ মাহমুদ খান, আন্তর্জাতিক সম্পাদক পদে রুদ্র রাসেল এবং কল্যাণ সম্পাদক পদে নাহিদ তন্ময় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। এছাড়া কার্যনির্বাহী পদে নির্বাচিত হয়েছেন গোলাম সাত্তার রনি, এস এম মিন্টু হোসেন ও কাজী জামশেদ নাজিম।
