রোটারি ক্লাব অব বসুন্ধরা ঢাকার ২০২১-২০২২ বর্ষের কার্যকরী পরিষদ নির্বাচিত হয়েছে। রোটারিয়ান শাহ আলম চেীধুরী হিমু (পিএইচডি) ২০২১-২০২২ বর্ষের ক্লাব সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন।
এছাড়া ক্লাব সচিব নির্বাচিত হয়েছেন রোটারিয়ান মো. এনামুল হক। ২০২২-২০২৩ বর্ষের ক্লাব সভাপতি নির্বাচিত হয়েছেন রোটারিয়ান মো. জিল্লুর রহমান।
২০২১-২০২২ বর্ষের কার্যকরী পরিষদ নির্বাচিত অপর সদস্যরা হলেন, আই পি পি. রোটারিয়ান মো. আকতার হোসেন, সহ-সভাপতি রোটারিয়ান মো. মইনুল ইসলাম খান, যুগ্ম সচিব রোটারিয়ান মো. সাফিউর রহমান, কোষাধ্যক্ষ রোটারিয়ান আহমেদ হোসেন, সার্জেন এট আর্মস রোটারিয়ান মো. জাকারিয়া জুলফিকার এবং রোটারিয়ান মো. সাইফুল ইসলাম, সম্পাদক রোটারিয়ান মো. আশরাফুল ইসলাম।
পরিচালক রোটারিয়ান মো. খোরশেদ আলম, পরিচালক রোটারিয়ান মো. নুরুল ইসলাম সাজু, পরিচালক রোটারিয়ান জাহিদুল ইসলাম সেলিম, পরিচালক রোটারিয়ান ম কে উ কামাল, পরিচালক রোটারিয়ান মো. বাবু হোসেন।
ইত্তেফাক/জেডএইচ
