মেজাজখানা খিটিমিটি
গ্যাসের চুলা মিটিমিটি।
এই তো আসে এই তো যায়
রান্নাবান্না করাই দায়।
ঘরসুদ্ধু বাইরে খাই
এত টাকা কোথায় পাই?
গ্যাস জমে যায় পেটে
পড়বে কখন ফেটে।
গ্যাসের ভীষণ চাপ
ওরে বাপ রে বাপ!
গ্যাসের কোনো চাপ নেই
তবু বিলের মাপ নেই।
আমরা কি ভাই উল্লুক!
দেশটা মগের মুল্লুক?
