বাংলাদেশ প্রাইভেট মেডিক্যাল কলেজ অ্যাসোসিয়েশনের (বিপিএমসিএ) নতুন কমিটি গঠন করা হয়েছে। রাজধানীর দ্যা ওয়েস্টিন হোটেলে সংগঠনের ১২ তম সাধারণ সভা শেষে ২১ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।
আগামী দুই বছরের জন্য ইন্টারন্যাশনাল মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক এম এ মুবিন খান নবগঠিত কমিটির সভাপতি ও আনোয়ার খান মডার্ন মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চেয়ারম্যান ড. আনোয়ার হোসেন খান এমপি সাধারণ সম্পাদক এবং তায়েরুননেছা মেমোরিয়াল মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক হাবিবুল হক অর্থ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
কমটির সহ-সভাপতি, ইস্টার্ন মেডিক্যাল কলেজের চেয়ারম্যান ড. শাহ মো. সেলিম, গ্রিন লাইফ মেডিক্যাল ব্যবস্থাপনা পরিচালক ডা. মো. মাঈনুল আহসান, পপুলার মেডিক্যাল কলেজের ব্যবস্থাপনা পরিচালক ডা. মো. মোস্তাফিজুর রহমান, নর্থ ইস্ট মেডিক্যাল কলেজের চেয়ারম্যান ডা. মো. আফজাল মিয়া।
যুগ্ম-সচিব নির্বাচিত হয়েছেন, ইউনিভার্সেল মেডিক্যাল কলেজের চেয়ারম্যান প্রীতি চক্রবর্ত্তী, রংপুর কমিউনিটি মেডিক্যাল কলেজের ব্যবস্থাপনা পরিচালক মো. নাজমুল আহসান, গাজী মেডিক্যাল কলেজের চেয়ারম্যান ডা. গাজী মিজানুর রহামন। সাংগঠনিক সম্পাদক গাজীপুর সিটি মেডিক্যাল কলেজের ব্যবস্থাপনা পরিচালক রিফায়েত উল্লাহ শরীফ।
এছাড়াও বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন, সিরাজগঞ্জের নর্থ বেঙ্গল মেডিক্যাল কলেজের চেয়ারম্যান ডা. এমএ মুকিদ, রংপুরের প্রাইম মেডিক্যাল কলেজের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. আক্কাস আলী সরকার, চট্টগ্রাম মা ও শিশু মেডিক্যাল কলেজের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সৈয়দ মো. মোরশেদ হোসেন।
শিক্ষা, সাংস্কৃতিক ও সমাজ কল্যাণ সম্পাদক ইস্ট-ওয়েস্ট মেডিক্যাল কলেজের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক উলফাত জাহান মুন, আইন বিষয়ক সম্পাদক আদ-দ্বীন মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. আরিফুর রহমান ।
নির্বাহী কমিটির সদস্য ইস্ট ওয়েস্ট মেডিক্যাল কলেজের চেয়ারম্যান ডা. মো. মোয়াজ্জেম হোসেন, ঢাকা ও মানিকগঞ্জ মুন্নু মেডিক্যাল কলেজের চেয়ারম্যান আফরোজা খান রীতা।
এর আগে সংগঠনের সভাপতি এম এ মুবিন খান বার্ষিক সাধারণ সভায় যুক্তরাজ্যের সংবাদ সংস্থা ব্লুমবার্গের ‘কোভিড-১৯’ র্যাংকিং-এ কোভিড মোকাবিলা, অর্থনীতি পুনরুদ্ধার ও জীবনের মান সচল রাখার ক্ষেত্রে দক্ষিণ এশিয়ার শীর্ষ এবং বিশ্বে ২০ তম স্থান অর্জন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিকের প্রতি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।
ইত্তেফাক/এএএম
