বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানচিত্রে ভারত থেকে আলাদা জম্মু-কাশ্মীর! 

আপডেট : ১০ জানুয়ারি ২০২১, ১৭:৩৫

 বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে প্রকাশিত মানচিত্রে জম্মু-কাশ্মীর, লাদাখকে ভারত থেকে আলাদা করে দেওয়া হয়েছে ।   এই মানচিত্র নিয়েই এখন বিতর্ক শুরু হয়েছে।  ভারতীয়রা বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই মানচিত্রের কড়া সমালোচনা করছেন।

 বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রকাশিত মানচিত্রে দেখা যায়,     জম্মু-কাশ্মীর ও লাদাখকে ছাই রঙে চিহ্নিত করা হয়েছে। এদিকে গোটা ভারত চিহ্নিত হয়েছে গাঢ় নীল রঙে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা  জানিয়েছে, এই মানচিত্র জাতিসংঘের থেকে অনুমতি নিয়েই প্রকাশ করা হয়েছে। এক্ষেত্রে  জাতিসংঘের গাইডলাইন মানা হয়েছে বলেই জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।  

 

ইত্তেফাক/এআর