বিয়ে নয়ে বিরোধের জেরে পাকিস্তানে মোজাফফরগড়ের লেশারিওয়ালা এলাকায় দুই কন্যাশিশুকে হত্যা করা হয়েছে। গত বৃহস্পতিবারের এই ঘটনায় আহত হয়েছেন আরো কয়েকজন।
পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডনের প্রতিবেদনে বলা হয়, বিয়ে নিয়ে বিরোধের জেরে লেশারিওয়ালা এলাকার হাফিজ আব্দুল হামিদের পরিবারের ওপর বৃহস্পতিবার রাতে হামলা চালায় অভিযুক্ত ফিদা হোসেন এবং তার সঙ্গীরা। এ সময় তাদের দেওয়া আগুনে নিহত হন হাফিজ আব্দুল হামিদের মেয়ে উরওয়া এবং উসওয়া। এই হামলায় আহত আরো দুজনকে হাসপাতালকে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, মূল অভিযুক্ত ফিদার মেয়ের সঙ্গে কয়েক মাস আগে দ্বিতীয় বিবাহে আবদ্ধ হন হামিদ। গত সপ্তাহে ফিদার মেয়ের সঙ্গে তালাক হয়ে যায় আব্দুল হামিদের। এ নিয়ে তৈরি হয় বিরোধ।
এদিকে এই ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং মূল অভিযুক্তসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
ইত্তেফাক/এআর
