ইন্দোনেশিয়ায় বিধ্বস্ত বিমানের ব্ল্যাক বক্সের সন্ধান

আপডেট : ১০ জানুয়ারি ২০২১, ১৮:৫২

ইন্দোনেশিয়ায় সাগরে বিধ্বস্ত শ্রিয়িজায়া এয়ারলাইন্সের বিমানটির দুটি ব্ল্যাক বক্সের  সন্ধান পাওয়া গেছে। রবিবার দেশটির জাতীয় পরিবহন নিরাপত্তা কমিটির প্রধান সোয়েরজান্তো জাহজোনো এমনটি জানিয়েছেন। 

  এক বিবৃতিতে  সোয়েরজান্তো জাহজোনো  বলেছেন, বিধ্বস্ত এসজে ১৮২ ফ্লাইটটির দুটি ব্ল্যাক বক্সের অবস্থান শনাক্ত করা হয়েছে।  উদ্ধারকর্মীরা সেগুলো উদ্ধারের কাজ করছে  এবং আশা করছি খুব দ্রুত পেয়ে যাবো।  

স্থানীয় সময় শনিবার দুপুরে রাজধানী জাকার্তা থেকে বিমানটি উড্ডয়ন করেছিল। পরবর্তীকালে সাগরের ওপরে ১০ হাজার ফুট উচ্চতায় থাকা অবস্থায় বিমানটি নিখোঁজ হয়ে যায়। এরপর থেকেই বিমানটির সঙ্গে কন্ট্রোল রুম থেকে আর যোগাযোগ করা যায়নি। বিমানটিতে ১০ শিশুসহ ৫০ জন যাত্রী এবং ১২ জন ক্রু সদস্য ছিল। বিমানে থাকা সকল আরোহীই ইন্দোনেশিয়ার নাগরিক বলে জানিয়েছেন কর্মকর্তারা।

ইত্তেফাক/এআর