এই সময়ের ছড়া

চোখ

আপডেট : ১০ জানুয়ারি ২০২১, ১৯:২৯

 

কম বয়সে চক্ষু কারো ফোটে

অবাক হলে চোখ কপালে ওঠে।

চক্ষে দেখে কেউ সরষের ফুল

কারোর যে কেউ হয় চক্ষুশূল।

নদী যে বয় কারো চোখের জলে

চোখ থাকতে অন্ধ কারো বলে।

মনের আড়াল চোখের আড়াল হলে—

চোখের তারা দূর আকাশে জ্বলে।

চোখের দেখা ভুল হয় না কভু

চোখকে ফাঁকি দেয়ার চেষ্টা তবু...