মোজাহেদুল ইসলাম ঢেউ
স্মার্টফোন ক্যামেরা প্রযুক্তির অত্যাধুনিক অগ্রগতি থাকা সত্বেও মোবাইল ফোন নির্মাতারা তাদের মোবাইল ফোনে ধারনকৃত ছবি বলে চালিয়ে দেয় তা কখনো কখনো ধরা পড়ে যায়। তখন দেখা যায়, ওই ছবিটি মূলত স্মার্টফোনের ক্যামেরা দিয়ে ধারনকৃত নয় বরং ছবিটি প্রফেশনাল ক্যামেরা দিয়ে ধারন করা।
হুয়াওয়ে, স্যামসাং ও শাওমির মতো অনেক নির্মাতারা বেশ কয়েকবার তাদের ফোনের প্রচারের সময় ক্যামেরার গুণগান গাইতে গিয়ে ডিজিটাল এসএলআর ক্যামেরায় ধারনকৃত ছবি দিয়ে ওই ফোনের ছবি বলে চালিয়ে দিয়ে ধরা খেয়েছে।
অদ্ভূতভাবে, হুয়াওয়ের সম্প্রতি বাজারে আসা ফোনটি পি২০এক্স ফ্ল্যাগশিপ ফোনটি এখন সেরা ক্যামেরার ফোন হিসেবে স্থান দখল করেছে। চীনা টেক জায়ান্ট আবারো ‘ডিএসএলআর জগাখিচুড়ী’-তে ধরা পড়েছে। কারণ সম্প্রতি বাজারে আসা তাদের মেট ২০ এক্স মোবাইল ফোনের প্রচারণায় যে ছবিগুলো তারা দিয়েছে সে ছবিগুলো মূলত; নাইকন ডিজিটাল এসএলআরে এ তোলা। এ ক্ষেত্রে হুয়াওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, এ বিষয়ে হুয়াওয়ে সরাসরি দায়বদ্ধ ছিল না। গতকাল উইবো ডটকমে ক্ষমা চেয়ে একটি বিবৃতি দিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, একটি টেক গ্যাজেট প্লাটফর্ম জিগুও (jiguo.com) ডটকম এর ফটোগ্রাফারদের কারণে এই ভুল হয়েছিল। দৃশ্যত; মেট ২০ এক্স ক্যামেরা দিয়ে সুন্দর দৃশ্যবলি ধারন করার জন্য আর্কটিক অঞ্চলে নিয়ে যাওয়া হয়েছিল। ফটোগ্রাফার ছবি তুলে যখন নমুনা ছবি পাঠিয়েছে তখন ছবিগুলোর নাম দিয়ে পাঠয়নি। প্রচারণার জন্য ব্যবহূত মেট ২০ এক্স - এ ধারনকৃত বলে যে ছবিগুলো দেয়া হয়েছিল তার মধ্যে দুইটি ছবি তোলা হয়েছিল নাইকন ডিজিটাল এসএলআর ক্যামেরা দিয়ে।
বিবৃতিতে আরো বলা হয়েছে, নাইকনের তোলা ছবি এখন সরিয়ে নেয়া হয়েছে এবং এই ত্রুটির জন্য অফিসিয়ালরা দায়ী ও ক্ষমাপ্রার্থী হয়েছেন। হুয়াওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, ছবির নমুনাগুলো যাচাই করলে বোঝা যাবে প্রকৃত পক্ষে মেট ২০ এক্স এর ক্যামেরা অনেক শক্তিশালী, এতে ডিএসএলআর এর সহায়তা নেয়ার কোনো দরকার নেই।
