আন্তর্জাতিক উত্সবের বিচারক রুবাইয়াত

আপডেট : ১০ জানুয়ারি ২০২১, ২০:৫০

দেশীয় চলচ্চিত্রের সফল নারী নির্মাতা রুবাইয়াত হোসেন। এরইমধ্যে তিনি বেশ কয়েকটি চলচ্চিত্র নির্মাণ করে প্রশংসা অর্জনের পাশাপাশি ক্যারিয়ারে ঝুলিতে জমা করেছেন বেশকিছু দেশি-বিদেশি পুরস্কার। এবার তার মুকুটে যুক্ত হলো আরো একটি সফলতার পালক। ৫১তম আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়াতে বিচারক হিসেবে থাকছেন তিনি। উত্সবটি আগামী ১৬ থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত গোয়ায় অনুষ্ঠিত হবে। ‘মেহেরজান’, ‘আন্ডার কনস্ট্রাকশন’ ও ‘মেড ইন বাংলাদেশ’ খ্যাত রুবাইয়াত প্রথম বাংলাদেশি বিচারক হিসেবে অংশ নেবেন এই উত্সবে। আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে উত্সব কর্তৃপক্ষ। উত্সবে সারাবিশ্বের ২২৪টি চলচ্চিত্র প্রদর্শিত হবে।

উত্সবের বিচারক প্যানেলে সভাপতিত্ব করবেন আর্জেন্টাইন পরিচালক পাবলো সিজার।  রুবাইয়াত হোসেন ছাড়া বিচারক হিসেবে আরো থাকবেন শ্রীলঙ্কার প্রসন্ন ভিথাঞ্জে, অস্ট্রিয়ার আবু বকর শাওকি ও ভারতের প্রিয়দর্শন।