তথ্যপ্রযুক্তি ডেস্ক
২০১৭ সালের সেপ্টেম্বরে ৩২ জিবি ও ১২৮ জিবি স্টোরেজের আইফোন এসই উত্পাদন বন্ধের ঘোষণা দিয়েছিল অ্যাপল। সম্প্রতি এই ফোনটি আবারো উত্পাদন শুরু করে প্রতিষ্ঠানটি। ইতোমধ্যে অ্যাপলের অনলাইন স্টোরে পাওয়া যাচ্ছে এই ফোনটি। নতুনভাবে বিক্রির শুরুতে ৩২ জিবি স্টোরেজ সংস্করণের মূল্য নির্ধারণ করা হয়েছিল ২৪৯ মার্কিন ডলার এবং ১২৮ জিবি স্টোরেজ সংস্করণের মূল্য নির্ধারণ করা হয়েছিল ২৯৯ মার্কিন ডলার। তবে সংস্করণ দুইটি পাওয়া যাচ্ছে ১০০ ও ১৫০ ডলারের কম মূল্যে।
ফোনটি বাজারে আনা হয়েছিল ২০১৬ সালের মার্চে। তখন এর বাজার মূল্য নির্ধারণ করা হয়েছিল ৩৪৯ ও ৪৪৯ ডলার। ধারণা করা হচ্ছে, ক্লিয়ারিং সেলের কারণে এই মডেল দুটির মূল্য হ্রাস করা হয়েছে।
চার ইঞ্চি ডিসপ্লের আইফোনটিতে আছে এ৯ অ্যাপল প্রসেসর, টাচ আইডি, ১৬২৪ এমএএইচ ব্যাটারি। ফোনটির চারপাশে কার্ভ গ্লাস প্যানেল রয়েছে। আছে ১২ মেগাপিক্সেলের শক্তিশালী ক্যামেরা। হেডফোনসহ এটাই ছিল অ্যাপলের সর্বশেষ ফোন। দ্বিতীয় প্রজন্মের আইফোন এসই আনার কথা থাকলেও তা বাজারে আনেনি অ্যাপল।
