সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা
উপজেলার পাঁচটি ইউনিয়নের কৃষকরা বর্তমানে আলুর পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন। সরেজমিনে উপজেলার কামারপুকুর ইউনিয়নে দেখা যায়, কেউ খেতে স্প্রে করছেন, কেউ-বা আলু বেঁধে দিচ্ছেন। আলু চাষি আমজাদ হোসেন ও রুবেল হোসেন জানান, ৪০০ টাকা দিন হাজিরায় কামলা নিয়ে আলুর পরিচর্যা করতে হচ্ছে। বর্তমানে বেশির ভাগ জায়গায় কামলা পাওয়া দুষ্কর হয়ে পড়েছে। সৈয়দপুর উপজেলা কৃষি কর্মকর্তা শাহিনা বেগম জানান, এবার আবহাওয়া অনুকূলে না থাকায় কিছুটা সমস্যায় পড়েছেন কৃষকরা। এজন্য কৃষি বিভাগ ও মাঠ পর্যায়ের উপসহকারী কৃষি কর্মকর্তারা কৃষকদের পরামর্শ দিয়ে যাচ্ছেন।
