সিলেট অফিস
সিলেট কেন্দ্রীয় কারাগারের কয়েদি রুবেল মিয়ার মৃত্যু হয়েছে। শনিবার রাতে সিলেট কেন্দ্রীয় কারাগারের জেলার মুজিবুর রহমান কয়েদি রুবেল মিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তাকে কারাগার থেকে অচেতন অবস্থায় হাসপাতালে পাঠানো হয় শুক্রবার রাতে। পোস্টমর্টেম রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানান জেলার। মৃত রুবেল মিয়া কুমিল্লার লাকসাম এলাকার হাসেম মিয়ার ছেলে। একটি হত্যা মামলায় তার ৩০ বছরের কারাদণ্ড হয়। রুবেলের লাশ ময়নাতদন্ত শেষে ওসমানী হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
