সাতকানিয়ায় বিদ্যুত্স্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু

আপডেট : ১০ জানুয়ারি ২০২১, ২১:২৫

সাতকানিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা

সাতকানিয়ায় ব্যাডমিন্টন খেলতে গিয়ে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার রাত ১১টায় সাতকানিয়া উপজেলার কালিয়াইশ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আবদুল বারি সওদাগরের বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। মৃত শিক্ষার্থীর নাম মোহাম্মদ সাজ্জাদুল ইসলাম জিসান (১৫)। জিসান দোহাজারি আবদুর রহমান উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র ও চন্দনাইশের দোহাজারি চাগাচর পুকুর ভাঙ্গা এলাকার মৃত মনছুর আলীর ছেলে। বিদ্যুত্স্পৃষ্ট হয়ে জিসানের মৃত্যুর বিষয়টি কালিয়াইশ ইউনিয়নের চেয়্যারম্যান হাফেজ আহমদ নিশ্চিত করেছেন।