জলঢাকা (নীলফামারী) সংবাদদাতা
প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে জলঢাকা স্বাস্থ্য কমপ্লেক্সে চালু হলো ই-টিকিট সার্ভিস সেবা। রবিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর উদ্বোধন করেন জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর কবির। সিভিল সার্জন আগত চিকিত্সাসেবা নিতে আসা রোগীর স্বজনদের উদ্দেশ্যে বলেন, এখন থেকে ই-টিকিটের মাধ্যমে স্বাস্থ্য সেবার মান আগের চেয়ে আরো উন্নীত হবে। এ সেবার মধ্যে প্রতিটি রোগীর ডাটাবেস কম্পিউটারে সংরক্ষণ থাকবে। পরবর্তীকালে ই-টিকিটটি যেকোনো হাসপাতালে নিয়ে গেলে রোগীদের জীবন বৃত্তান্ত দেখে চিকিত্সাসেবা দিতে পারবে চিকিত্সকরা।
