গোলাম মোস্তাফা আনছারী, স্টাফ রিপোর্টার, রংপুর
রংপুরে মেয়র কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের গতকাল ঘাঘট গ্লাডিয়ার্সকে ৬ উইকেটে হারিয়ে শুভ সূচনা করল বেগম রোকেয়া পাইওনিয়ার। রংপুরে ক্রিকেট গার্ডেনে আগে ব্যাট করে ১৮ ওভারে ৮ উইকেটে ১১৫ রান করে গ্লাডিয়ার্স। জবাবে দুই বল হাতে রেখেই জয় নিশ্চিত করে পাইওনিয়ার।
ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন সাব্বির আহমেদ। মুজিববর্ষ উপলক্ষ্যে ক্রিকেট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আয়োজনে রংপুর সিটি করপোরেশনের ব্যবস্থাপনায় এবং রংপুর জেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতায় এই টুর্নামেন্ট উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার মো. আব্দুল ওয়াহাব ভূঞা।
