তিন কোম্পানির শেয়ারে বিক্রেতাশূন্য

আপডেট : ১০ জানুয়ারি ২০২১, ২১:৩১

ইত্তেফাক রিপোর্ট

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভুক্ত তিনটি কোম্পানির শেয়ার বিক্রি করার কোনো বিনিয়োগকারী নেই। গতকাল ডিএসইতে লেনদেন চলাকালীন সময় কোম্পানিগুলোর শেয়ারে বিক্রেতাশূন্য হয়ে পড়ে। কোম্পানিগুলো হলো—রবি আজিয়াটা, আইপিডিসি ফাইন্যান্স ও ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স। ডিএসই সূত্রে তথ্য জানা গেছে, বৃহস্পতিবার রবি আজিয়াটার শেয়ারের ক্লোজিং দর ছিল ৪৭ দশমিক ৬০ টাকা। গতকাল রবিবার কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ৫২ দশমিক ৩০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৫২ দশমিক ৩০ টাকায়। কোম্পানিটির শেয়ার দর ৪ দশমিক ৭০ টাকা বা ৯ দশমিক ৮৭ শতাংশ বেড়েছে। গত বৃহস্পতিবার আইপিডিসি ফাইন্যান্স শেয়ারের ক্লোজিং দর ছিল ২৯ টাকা। গতকাল রবিবার কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ২৯ দশমিক ২০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৩১ দশমিক ৯০ টাকায়। কোম্পানিটির শেয়ার দর ২ দশমিক ৯০ টাকা বা ১০ শতাংশ বেড়েছে। আর ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের শেয়ারের ক্লোজিং দর বৃহস্পতিবার ছিল ৪৩ দশমিক ৪০ টাকা। গতকাল রবিবার কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ৪৭ দশমিক ৭০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৪৭ দশমিক ৭০ টাকায়। কোম্পানিটির শেয়ার দর ৪ দশমিক ৩০ টাকা বা ৯ দশমিক ৯০ শতাংশ বেড়েছে।