ইত্তেফাক রিপোর্ট
ভ্যাট আদায়ে স্বচ্ছতা আনতে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ইএফডিএমএস চালু করেছে। দোকানে দোকানে ইএফডি/এসডিসি মেশিন স্থাপন করা হয়েছে। এই মেশিনের মাধ্যমে ভ্যাট প্রদানে জনগণকে উত্সাহিত করার জন্য এনবিআর ইএফডিএমএস থেকে ইস্যুকৃত মুদ্রিত চালানের ওপর প্রতি মাসে লটারির ড্র অনুষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণ করেছে। প্রতি মাসের ১ তারিখ থেকে শেষদিন পর্যন্ত ইস্যুকৃত চালানের ওপর পরবর্তী মাসের ৫ তারিখে এই লটারি অনুষ্ঠিত হবে।
প্রথমবারের মতো ১ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত ইস্যুকৃত কুপনের ওপর ৫ ফেব্রুয়ারি এই লটারি অনুষ্ঠিত হবে বলে এনবিআর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে। ক্রেতা সাধারণকে ইএফডি/এসডিসি থেকে ইস্যুকৃত চালানপত্র অর্থাত্ লাকি কুপন যত্নসহকারে সংরক্ষণ করার জন্য এনবিআর থেকে অনুরোধ করা হয়েছে।
