এশিয়ান টিভির ৬ষ্ঠ বর্ষপূর্তি উপলক্ষে প্রতিষ্ঠানটির গুলশানস্থ নিকেতনের কার্যালয়ে ৫ দিনব্যাপী জমকালো আয়োজন কেট কেটে উদ্বোধন করেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আখম মোজাম্মেল হক। এ সময় প্রতিষ্ঠানের চেয়ারম্যান আলহাজ্ব হারুন-উর রশিদ, ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া, উপ-ব্যবস্থাপনা পরিচালক সাজ্জাদ এইচ রশিদ পারভেজ, উপ-ব্যবস্থাপনা পরিচালক মিনার রশিদ তুষার ও মিহির আলী খান রাতুল উপস্থিত ছিলেন। এশিয়ান টিভির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মুহূর্তে শুভেচ্ছা জানাতে এসেছিলেন দেশের বরেণ্য রাজনীতিবিদ, অভিনেতা ও অভিনেত্রীরা। এছাড়া চ্যানেলটিতে ৫ দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানমালায় শতাধিক তারকা নিয়ে আকর্ষণীয় অনুষ্ঠান প্রচার করা হচ্ছে।
