যে প্রতিষ্ঠানের হাত ধরে আমি বাপ্পী চৌধুরী, সেই আজিজ ভাইয়ের সঙ্গে যৌথ প্রযোজনা নিয়ে ঝগড়াও করেছি। তিনি ছিলেন আমার সবচেয়ে কাছের মানুষ। অথচ এই আন্দোলন করতে গিয়ে দূরে সরে এলাম। কিন্তু কী পেলাম? সিনেমার অবস্থার উন্নতি হয়নি, ছবি নির্মাণও বাড়েনি। হিতে তো বিপরীতই হলো। দুঃখিত আজিজ ভাই, আপনাকে ভুল বোঝার জন্য।
যৌথ প্রযোজনার ছবি প্রসঙ্গে
চিত্রনায়ক বাপ্পী চৌধুরী
