পাটকল ও চিনিকল চালু থাক

আপডেট : ১০ জানুয়ারি ২০২১, ২২:০৩

করোনাকালে অসংখ্য বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে, বেকার বেড়ে এখন হয়েছে প্রায় দেড়গুণ। দেশে দরিদ্র মানুষের সংখ্যা বেড়েছে। এই কঠিন সময়ে যদি সরকারি পাটকল ও চিনিকল বন্ধ করে দেওয়া হয়, তাহলে বেকার এবং দরিদ্র মানুষের সংখ্যা আরো বাড়বে। মানুষ কর্মহীন হলে এবং চরম অভাবেই অসামাজিক কার্যকলাপে লিপ্ত হয়। তাই বলব, চিনিকল ও পাটকল বন্ধ না করে আধুনিকায়নের মাধ্যমে আরো মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা হোক।

শাবলু শাহাবউদ্দিন

শিক্ষার্থী, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়