উচ্চগতির সাউন্ড বক্স বাজিয়ে পিকনিক নয়

আপডেট : ১০ জানুয়ারি ২০২১, ২২:০৩

প্রায় প্রতিবছর অসংখ্য পিকনিক ও উত্সব লেগে থাকে দেশজুড়ে। যেখানে বাজানো হয় উচ্চগতির সাউন্ড বক্স। তার ব্যতিক্রম হয়নি এবারেও। নতুন বছর উদযাপন উপলক্ষ্যে প্রায়শই দেখা যাচ্ছে বাসার ছাদ এবং যত্রতত্র সাউন্ড বক্স বাজিয়ে পিকনিকের আয়োজন করা হচ্ছে। যার ফলে প্রতিবেশীদের পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ। প্রতিবেশীদের মধ্যে অনেকেই অসুস্থ। তাছাড়াও গভীর রাত পর্যন্ত পিকনিকে উচ্চশব্দে সাউন্ড বক্স বাজানোর জন্য ঘুমের ব্যাঘাত ঘটছে অনেকেরই। যার কারণে স্বাস্থ্যও ঝুঁকির মুখে পড়ছে। তাই এ বিষয়ে কর্তৃপক্ষের যথাযথ ব্যবস্থা নেওয়া জরুরি।

ফেরদৌস ওয়াহিদ

কেরাণীরহাট, রংপুর