ইত্তেফাক রিপোর্ট
করোনাকালে ঝুঁকি নিয়ে যে সব নাট্যদল মঞ্চে নতুন নাটক এনেছে তাদের সম্মাননা দিয়েছে নাট্য সংগঠন এথিক। সংগঠনটি তাদের এক যুগ পূর্তি উপলক্ষ্যে এ উদ্যোগ নেয়।
গতকাল শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় দেশের ১২টি নাট্যসংগঠন ও ব্যক্তিকে ‘এথিক সাহসী সম্মাননা’ দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ, শহীদুজ্জামান সেলিম ও অনন্ত হীরা। শুভেচ্ছা বক্তব্য রাখেন এথিক নাট্যদলের নির্দেশক সাংবাদিক রেজানুর রহমান।
সম্মাননা পাওয়া সংগঠনগুলো হলো—আরণ্যক (কহে ফেসবুক), ঢাকা থিয়েটার (একটি লৌকিক অথবা অলৌকিক স্টিমার), স্পর্ধা (৪.৪৮ মন্ত্রাস), প্রাচ্যনাট (মহলাগমন), অনুস্বর (মূল্য অমূল্য), প্রাঙ্গণেমোর ও শব্দ নাট্যচর্চা কেন্দ্র(মেজর), পদাতিক নাট্য সংসদ (পাকে বিপাকে), শূণ্যন রেপার্টরি (লালজমিন), অনুরাগ (অবজেকশন ওভার রুলড) এবং এথিক (আয়নাঘর)।
করোনাকালে মঞ্চ নাটকে বিশেষ সাহসী ভূমিকা রাখার জন্য বিশিষ্ট আলোক প্রক্ষেপণ ব্যক্তিত্ব ঠান্ডু রায়হানকেও এথিক সাহসী সম্মাননা জানানো হয়। সম্মাননা প্রদান শেষে এথিক নাট্য সংগঠনের নতুন নাটক আয়নাঘর এর বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
