নোয়াখালীর আঞ্চলিক গানের জনক অধ্যাপক মো. হাসেমের ৭৪তম জন্মজয়ন্তী পালন

আপডেট : ১০ জানুয়ারি ২০২১, ২২:০৪

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর আঞ্চলিক গানের জনক, গবেষক, গীতিকার,  সুরকার ও শিল্পী মরহুম অধ্যাপক মোহাম্মদ  হাসেমের ৭৪তম জন্মজয়ন্তী পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে গতকাল রবিবার বিকালে  নোয়াখালী শিল্পকলা একাডেমিতে মোহাম্মদ  হাসেম ফাউন্ডেশনের আয়োজনে আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠিত হয়। জেলা জজ আদালতের সাবেক জিপি অ্যাডভোকেট কাজী মানছুরুল হকের সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান আলোচক ছিলেন নোয়াখালী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর  আল-হেলাল মো. মোশারফ হোসেন। অন্যদের মধ্যে আলোচক ছিলেন আবদুল মালেক উকিল ডিগ্রি কলেজের বাংলা বিভাগের প্রধান অধ্যাপিকা শিরিন আক্তার, লেখক  সাংবাদিক মাহমুদুল হক ফয়েজ, নোয়াখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি  আলমগীর ইউসুফ, নোয়াভিশনের ব্যবস্থাপনা পরিচালক সাজ্জাদ রহমান। স্বাগত বক্তব্য রাখেন মোহাম্মদ  হাসেম ফাউন্ডেশনের সদস্য সচিব সাংবাদিক মোস্তফা মনওয়ার সুজন। অনুষ্ঠান  সঞ্চালনা করেন  জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট  এমদাদ হোসেন কৈশর।