ইত্তেফাক রিপোর্ট
রাজধানীর কাকরাইলে মা ও ছেলে হত্যা মামলার রায় ঘোষণার জন্য ১৭ জানুয়ারি দিন ধার্য করেছে আদালত। গতকাল রবিবার যুক্তিতর্ক গ্রহণ শেষে দুপুরে ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ রবিউল আলম এ তারিখ ধার্য করেন। রায়ের দিন নির্ধারণ করার আগে চার্জশিটের ২২ সাক্ষীর মধ্যে ১৭ জনের সাক্ষ্যগ্রহণ করেছে আদালত। মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৭ সালের ১ নভেম্বর সন্ধ্যায় কাকরাইলের আঞ্জুমান মুফিদুল ইসলাম রোডের ৭৯/১ বাড়িতে শামসুন্নাহার (৪৫) ও তার ছেলে শাওনকে (ও লেভেল শিক্ষার্থী) গলা কেটে হত্যা করা হয়। ঐ ঘটনায় ২০১৭ সালের ২ নভেম্বর নিহত শামসুন্নাহারের ভাই আশরাফ আলী হত্যা মামলা করেন। মামলায় নিহতের স্বামী আবদুল করিম, করিমের দ্বিতীয় স্ত্রী শারমীন মুক্তা, মুক্তার ভাই জনিসহ অজ্ঞাত কয়েক জনকে আসামিরা করা হয়।
