ইয়েমেনের বন্দিদশা থেকে ফিরলেন পাঁচ বাংলাদেশি নাবিক

আপডেট : ১০ জানুয়ারি ২০২১, ২২:১২

ইত্তেফাক রিপোর্ট

ওমান থেকে জাহাজে সৌদি আরবে যাওয়ার পথে ঝড়ের কবলে পড়ে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হাতে আটক পাঁচ বাংলাদেশি নাবিক অবশেষে দেশে ফিরেছেন। গতকাল রবিবার সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তারা দেশে ফেরেন। বিমানবন্দরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা ও প্রবাসী কল্যাণ ডেস্কের সহায়তায় তাদের জরুরি সহায়তা দেয় ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম। দেশে ফেরা এই পাঁচ জন হলেন মোহাম্মদ আবু তৈয়ব, রহিম উদ্দিন, মোহাম্মদ ইউসুফ, মোহাম্মদ আলাউদ্দিন ও মোহাম্মদ আলমগীর। পাঁচ জনের বাড়িই চট্টগ্রামে। দেশে ফিরে তারা স্বস্তি প্রকাশ করেছেন।

 

 

 

০