জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি রিসালদার (বরখাস্ত হওয়া) মোসলেহ উদ্দিন খানসহ ৫২ জনের মুক্তিযোদ্ধা সনদ বাতিল করেছে সরকার। জামুকার সুপারিশের পর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এ সংক্রান্ত গেজেট প্রকাশ করলে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) ৭০তম সভায় সনদ বাতিলের সুপারিশ করা হয়েছিল।
গত ৫ জানুয়ারি মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় গেজেট প্রকাশ করে। এর আগে গত ১৯ নভেম্বর জামুকার সভায় খুনি মোসলেহ উদ্দিনের বীর মুক্তিযোদ্ধা সনদ বাতিলের সুপারিশ করা হয়। এছাড়া আরো ৫১ জনের মুক্তিযোদ্ধা সনদ বাতিলের সুপারিশ করা হয়।
বঙ্গবন্ধুর ফাঁসির দণ্ডপ্রাপ্ত খুনি মোসলেহ উদ্দিন বর্তমানে পলাতক রয়েছে। বঙ্গবন্ধুকে হত্যায় সরাসরি অংশ নেয় এই বরখাস্ত সেনা কর্মকর্তা। মোসলেহ উদ্দিনের গ্রামের বাড়ি নরসিংদীর শিবপুরের দত্তেরগাঁও গ্রামে। মোসলেহ উদ্দিনের সেনা গেজেট নং-৬৪৩। কিছু দিন আগে মোসলেহ উদ্দিনকে ভারতে গ্রেফতার করা হয়েছে বলে খবর প্রকাশিত হলেও সরকার তা নিশ্চিত করেনি।
মোসলেহ উদ্দিন খান ছাড়াও অন্য যাদের সনদ বাতিল হয়েছে : নরসিংদী সদরের আবুল ফজল, মো. জয়নাল, কিশোরগঞ্জের করিমগঞ্জের মৃত গোলাম মোস্তফা, গাজীপুরের কালীগঞ্জের আবদুল কাদের, মো. আলতাফ হোসেন, কুমিল্লা চৌদ্দগ্রামের মো. ওয়াহিদুর রহমান ও মরহুম মো. আবদুল মালেক, কক্সবাজার উখিয়ার রুহুল আমিন, ফরিদপুরের সদরপুর উপজেলার ডা. এ গাফফার মিয়া (যুদ্ধাহত), বগুড়ার সারিয়াকান্দির মো. সামাদ আলী, নাটোরের বড়াইগ্রাম উপজেলার চাঁদ মোহাম্মদ, মো. ওসমান আলী, মো. জাকির হোসেন, আ. কাদের মোল্লা, আ. রহমান, আ. জব্বার, সরদার মো. বয়েত রেজা, মো. শামসুল হক, মৃত সিরাজুল ইসলাম, মো. আ. গফুর খান, মো. শফি উদ্দিন, মো. নাজিম উদ্দিন, মো. আ. রব, মো. জামাত আলী, মো. আ. সামাদ, মো. আফজাল হোসেন, মো. আ. আউয়াল, মো. রফিকুল ইসলাম, মৃত আনছার আলী, মৃত নুরুল ইসলাম, পাবনার ঈশ্বরদীর মো. তরিকুল ইসলাম, পাবনা সদরের মো. নাসির উদ্দিন, টাঙ্গাইলের ঘাটাইলের মো. আব্দুল বাছেদ করিম ও সখীপুরের মো. আ. বছির মিয়া, নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মৃত ইলিয়াস মিয়া, তোফাজ্জল হোসেন, নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মো. শহীদুল্লাহ সরদার, মৃত আলী আকবর, মনিরুল ইসলাম, রহমত উল্লাহ, আবদুল মাজেদ. বরিশালের উজিরপুরের মো. বেলায়েত আলী বিশ্বাস, মো. আবদুল হাকিম মোল্লা, এছাহাক মুন্সি, আবদুল মাজেদ আলী হাওলাদার, মৃত মো. আ. রহিম, হারুন অর রশিদ ও আ. রহমান সরদার, কিশোরগঞ্জের মৃত মো. মুখলেছুর রহমান, মো. নাসিরুল ইসলাম খান ও মো. আজিজুল হক।
