পুলিশ সদস্যসহ সড়ক দুর্ঘটনায় নিহত ৩

আপডেট : ১০ জানুয়ারি ২০২১, ২২:৪৪

পুলিশ সদস্যসহ তিন স্থানে সড়ক দুর্ঘটনায় তিন জন নিহত হয়েছেন। গত শনিবার ও গতকাল রবিবার এসব দুর্ঘটনা ঘটে। ব্যুরো, প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর—

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ :আড়াইহাজারে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে রাস্তার খুঁটির সঙ্গে ধাক্কা লেগে সুমিত কুমার কর হূদয় (২৪) নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। গত শনিবার রাতে ঢাকা-আড়াইহাজার সড়কে উপজেলার ফকিরবাড়ী স্থানে পেছন থেকে আরেকটি মোটরসাইকেল ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। হূদয় উপজেলার পাঁচগাঁও দেওয়ানপাড়া গ্রামের শেখর রঞ্জন করের ছেলে। তিনি নরসিংদী জেলা পুলিশে কর্মরত ছিলেন।

চরফ্যাশন (ভোলা) :চরফ্যাশনে মালবাহী টেম্পোর চাপায় লালমহন উপজেলার চর উমেদ ইউপি সদস্য নিহত হয়েছেন। নিহত আশরাফুল আলম টুলু  (৪০) লালমোহনের পশ্চিম চর উমেদ ইউনিয়নের মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন (অব.) শাহে আলম কুট্টির ছেলে।  এ ঘটনায় আহত হয়েছেন তার সঙ্গে থাকা  জয়। গতকাল মোটরসাইকেলযোগে বিআরডিবি হয়ে শশীভূষণ বাজারে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

চট্টগ্রাম :নগরীতে পিকআপের সঙ্গে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘষে এলাকায় এক জন নিহত ও চার জন আহত হয়েছেন। গতকাল বহদ্দারহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. সেকান্দর (৬৫) অটোরিকশাচালক। তিনি নগরীর চান্দগাঁও থানার মৌলভী পুকুরপাড় এলাকার বাসিন্দা।