চট্টগ্রাম সিটি করপোরেশন-চসিক নির্বাচনের প্রচারণা জমে উঠেছে। মেয়র প্রার্থীরা ট্রাকে, সিএনজি অটোরিকশা ও রিকশায় মাইক নিয়ে প্রচারণা চালাচ্ছেন। আবার দলীয় নেতাকর্মীদের নিয়ে সংঘবদ্ধ হয়ে এলাকাভিত্তিক গণসংযোগ করছেন। মেয়র প্রার্থীরা নির্বাচিত হলে নগরবাসীর সুযোগ-সুবিধা বৃদ্ধিসহ উন্নয়নের নানা প্রতিশ্রুত দিচ্ছেন। তারা প্রতিশ্রুতির মাধ্যমে ভোটারদের আকৃষ্ট করার চেষ্টা করছেন। পাশাপাশি কাউন্সিলর ও নারী কাউন্সিলর প্রার্থীরাও নিজ নিজ এলাকায় প্রচারণা চালাচ্ছেন।
গতকাল রবিবার নগরীর উত্তর কাট্টলী, উত্তর পাহাড়তলী ও সরাইপাড়া ওয়া?র্ডে গণসংযোগ করেন আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী বীর মু?ক্তিযোদ্ধা মো. রেজাউল ক?রিম চৌধুরী। এ সময় মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদসহ দলীয় নেতাকর্মীরা তার সঙ্গে ছিলেন। পথসভায় রেজাউল ক?রিম বলেন, আ?মি সাম্প্রদা?য়িকতা-দুর্নীতি-মাদক ও সন্ত্রাসমুক্ত, প?রি?বেশ ও পর্যটকবান্ধব নান্দ?নিক ও স্মার্ট চট্টগ্রাম সি?টি গড়?ার অঙ্গীকারে আপনাদের সকলের দোয়া ও নৌকা প্রতীকে ভোট প্রার্থনা কর?ছি। বিকালে ১৫ নম্বর বাগমনিরাম ওয়ার্ড আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে অসহায় মানুষের মধ্যে তিনি কম্বল বিতরণ করেন। গণসংযোগকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা মহিউদ্দিন প্রমুখ।
চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ও চসিক নির্বাচনে ধানের শিষ প্রতীকের মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন গতকাল নগরীর পাঁচলাইশ ৩ নম্বর ওয়ার্ড এলাকায় একাধিক পথসভায় বক্তব্য রাখেন। এ সময় তিনি বলেন, ‘নির্বাচনি প্রচারণায় লেভেল প্লেইন ফিল্ড নেই। সরকারি দলের প্রার্থী যেখানে যাচ্ছেন সেখানেই পুলিশ সাপোর্ট পাচ্ছেন। বিভিন্ন জায়গায় প্রশাসনিক সুবিধা পাচ্ছেন। প্রতিদিন ৩০/৩৫টি গাড়ির বহর নিয়ে নির্বাচনি প্রচারণায় অংশ নিচ্ছেন। এটা কি লেভেল প্লেইন ফিল্ড হলো ?’ এ সময় প্রচারণায় অংশ নেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্যসচিব আবুল হাশেম বক্কর, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান, নগর বিএনপির যুগ্ম-আহ্বায়ক ইয়াছিন চৌধুরী লিটন, কাউন্সিলর প্রার্থী হাজী মো. ইলিয়াছ, নারী কাউন্সিলর প্রার্থী রোকসানা বেগম মাধু প্রমুখ।
