শিশুসহ মহিলাদের ভাড়া করে গাঁজা পরিবহন

আপডেট : ১১ জানুয়ারি ২০২১, ০০:২০

কেউ যাতে সন্দেহ করতে না পারে সে জন্য ছোট শিশুসহ মহিলাদের ভাড়া করে গাঁজার চালান বহনে। প্রতি কেজি গাঁজা বহনে পেয়ে থাকে ১ হাজার থেকে দেড় হাজার টাকা। মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) জিজ্ঞাসাবাদে এমন তথ্য জানিয়েছেন গাঁজা কারবারি মতিউর রহমান। ডিবি পুলিশ শনিবার রাজধানীর বিমানবন্দর রেলওয়ে স্টেশন এলাকা থেকে মতিউরসহ তার চার সহযোগীকে গ্রেফতার করে। উদ্ধার করা হয় ৪০ কেজি গাঁজা। গ্রেফতারকৃতর অন্য চার জন হচ্ছেন আরিফ ব্যাপারী, মোছা. শিউলী বেগম ওরফে শিল্পী, মোছা. আরিফা ও মোছা. শারমিন। মহানগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার (ওয়ারী বিভাগ) মো. আ. আহাদ বলেন, গ্রেফতারকৃতরা ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা জেলা থেকে গাঁজা সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রি করত। তারা গাঁজা পরিবহনে ট্রেন, বাস, কাভার্ড ভ্যান, মাইক্রোবাস ইত্যাদি ব্যবহার করে।