আওয়ামী লীগ শুধু আছে কেন্দ্রীয় নেতৃত্ব নিয়ে বিএনপির শীর্ষ নেতৃত্ব শূন্য —জি এম কাদের

আপডেট : ১১ জানুয়ারি ২০২১, ০০:২১

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, আওয়ামী লীগ আছে শুধু কেন্দ্রীয় নেতৃত্ব নিয়ে, উনি যতটুকু দলও ততটুকু, নিচে কেউ নেই। উনার দলের সাবেক মেয়র বলেন, বর্তমান মেয়র উপযুক্ত নন। দলের শীর্ষ নেতার ভাই বলেন, পালানোর পথ খুঁজে পাবেন না। শীর্ষ নেতৃত্ব যতদিন, ততদিন ঠিক। এর বাইরে তাদের অবস্থা ঠুনকো। আর বিএনপির শীর্ষ নেতৃত্ব শূন্য। তাদের শীর্ষ নেত্রী মুচলেকা দিয়ে রাজনীতি থেকে দূরে ঘরে বসে আছেন। এরপরে যিনি তিনি কনভিক্টেড, বিদেশে আছেন। এর নিচে যে নেতৃত্ব আছে তাদের অবস্থা ভালো নয়। তিনি গতকাল রবিবার তার বনানী কার্যালয়ে জাপার নারায়ণগঞ্জ জেলা ও মহানগর এবং মুন্সীগঞ্জ জেলার সাংগঠনিক সভার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন।

জাপার প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব লিয়াকত হোসেন খোকা এমপি সভায় সভাপতিত্ব করেন।