বেলুচিস্তানে বিস্ফোরণ, আহত ৪ 

আপডেট : ১১ জানুয়ারি ২০২১, ১২:১৯

পাকিস্তানের বেলুচিস্তানে বোমা বিস্ফোরণে অন্তত চার জন আহত হয়েছেন।  দেশটির পুলিশ কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন।  

প্রতিবেদনে বলা হয়েছে, বেলুচিস্তানের টারবেট সিনেমা বাজারে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।  আহতদের ডিস্ট্রিক হেডকোয়ার্টার হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিরাপত্তা বাহিনী বোমা বিস্ফোরণের অঞ্চল ঘিরে রেখেছে।

এক পুলিশ কর্মকর্তা ডনকে বলেছেন, ধারণা করা হচ্ছে সস্ত্রাসীরা চেক পোস্টের ফ্রন্টিয়ার ক্রপস-এফসির কর্মীদের লক্ষ করে এই হামলা চালিয়েছে। 

এর আগে প্রায় তিন মাস আগে টারবেটে সন্ত্রাসীদের হামলায় এক পাক সেনা নিহত হয় ও আরও তিন জন আহত হয়। 

ইত্তেফাক/এসআর