মানিকগঞ্জে লিড ব্যাংক পদ্ধতিতে স্কুল ব্যাংকিং কনফারেন্স সম্প্রতি অনুষ্ঠিত হয়। কনফারেন্সের লিড ব্যাংক ছিল এক্সিম ব্যাংক। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. বজলার রহমান মোল্যা এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম মহিউদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ড.মোহাম্মদ হায়দার আলী মিয়া
চট্টগ্রামের শাহীন গলফ এন্ড কান্ট্রি ক্লাবে অনুষ্ঠিত নভোএয়ার কাপ গলফ টুর্নামেন্টের বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। সম্প্রতি সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শাহীন গলফ ও কাউন্ট্রি ক্লাবের প্রেসিডেন্ট ও বিএএফ জহুরুল হক ঘাঁটির এয়ার অফিসার কমান্ডিং- এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মফিদুর রহমান এবং বিশেষ অতিথি হিসাবে নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান উপস্থিত ছিলেন
কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার প্রাগপুরে সীমান্ত ব্যাংক লিমিটেডের ১৪তম শাখা এবং ১৫তম এটিএম বুথ গতকাল উদ্বোধন হয়। বর্ডার গার্ড বাংলাদেশ, কুষ্টিয়া এর সেক্টর কমান্ডার কর্নেল বেনজীর আহমেদ ব্যাংকের চিফ অপারেটিং অফিসার রফিকুল ইসলাম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
অগ্রণী ব্যাংক লিমিটেড রাজশাহী সার্কেল আয়োজিত রাজশাহী সার্কেলাধীন খেলাপি গ্রাহক ও সম্ভাবনাময় নতুন গ্রাহকদের নিয়ে সম্প্রতি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ড. জায়েদ বখত, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. শামস্্্-উল ইসলাম, উপ ব্যবস্থাপনা পরিচালক মো. খায়রুল কবির, মো. আনিসুর রহমান ও মো. মনোয়ার হোসেন
