ইত্তেফাক রিপোর্ট
টানা দুই কার্যদিবস দরপতনের পর গতকাল রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থান হয়েছে। ফলে বেশিরভাগ শেয়ারের দর বেড়েছে। সপ্তাহের প্রথম কার্যদিবসে গতকাল রবিবার ডিএসইতে মোট ৩৪৬ টি কোমপানির ২৯ কোটি ৭৩ লাখ ৫৩ হাজার ৯৯৭ টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে মোট লেনদেনের পরিমাণ ৯৬৮ কোটি ৯১ লাখ ২৫ হাজার ৯৬৩ টাকা। যা আগের কার্যদিবসের চেয়ে ৪২ কোটি ৫৫ লাখ টাকা কম। বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ১ হাজার ১১ কোটি ৫৬ লাখ ৮৭ হাজার টাকার।
বাজার বিশ্লেষণে দেখা যায়, গতকাল ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ৬১ দশমিক ৭০ পয়েন্ট বেড়ে ৫৮৮৭ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ২০ দশমিক ৪১ পয়েন্ট বেড়ে ২০২৯ দশমিক ৯০ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক ৯ পয়েন্ট বেড়ে ১৩১৮ দশমিক ৮৬ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোমপানির মধ্যে দাম বেড়েছে ১৯৩ টির, কমেছে ১৩৩ টির এবং অপরিবর্তিত রয়েছে ২০ টি কোম্পানির শেয়ার। লেনদেনের ভিত্তিতে প্রধান ১০টি কোমপানি হলো- বেক্সিমকো লি., প্রিমিয়ার ব্যাংক, জেএমআই সিরিঞ্জ, ইউনাইটেড ফাইন্যান্স, লঙ্কাবাংলা ফাইন্যান্স, ইউনাইটেড পাওয়ার, ডাচ্বাংলা ব্যাংক, ঢাকা ব্যাংক, বিবিএস কেবলস ও ড্রাগন সুয়েটার।
দর বৃদ্ধির শীর্ষে ছিল, ফার্স্ট জনতা মি. ফা., সোনার বাংলা ইন্সু., ইউনাইটেড ইন্সু., ডেল্টা ব্র্যাক হাউজিং, এমআই সিমেন্ট, স্ট্যান্ডার্ড ইন্সু., এমএল ডাইং, ইবিএল এনআরবি মি. ফা., পিএইচপি মি. ফা-১ ও ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মি ফা.।
এদিকে গতকাল চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক ২০২ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ৬৯ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হওয়া কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ১৫৯টির, কমেছে ১০২টির এবং অপরিবর্তিত রয়েছে ২২টি কোম্পানির শেয়ারের দাম। সিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৫১ কোটি ৫৫ লাখ ৩ হাজার ২৮৭ টাকা।
