চন্দনাইশে রয়েছে পাহাড়, অরণ্য আর সমতল এলাকা। এই উপজেলার ধোপাছড়িতে রয়েছে পাহাড় আর পাহাড়, অরণ্য আর অরণ্য। এই অরণ্যের বিস্তৃতি বান্দরবান জেলা ও রাঙ্গুনিয়া উপজেলার মধ্যেও। কিন্তু ভূমিদস্যুদের কারণে পাহাড়ের অরণ্যাঞ্চল দিন দিন কমছে। চন্দনাইশের পূর্বাংশ বৃক্ষে আচ্ছাদিত পাহাড় ও বনজ প্রকৃতি কোনো এক সময় এ অঞ্চল জুড়ে ছিল। কিন্তু জনপদ গড়ে ওঠার কারণে তা ক্রমশ উজাড় হয়ে গেছে।
আরাকান মগ শাসনামলে এটি ছিল একটি সামুদ্রিক বন্দর। সেই সময় এখানকার মুন্সেফ বাজারে বার্মা এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে আসা বণিকেরা এ অঞ্চলে উত্পাদিত সুদৃশ্য ও সুগন্ধি চন্দনের আঁশের ব্যবসা করত। আর এই চন্দন কাঠের নামানুসারে এ অঞ্চলের নামকরণ ‘চন্দনাইশ’। চন্দনাইশে ছিল চন্দনগাছের ছড়াছড়ি, যা কি না চিরতরে ধ্বংস করে দিয়েছে বন উজাড়কারীরা— তাদের তত্পরতা আজো থেমে নেই। তাই চন্দনাইশের বনাঞ্চল রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এগিয়ে আসতে হবে।
লিয়াকত হোসেন খোকন
রূপনগর, ঢাকা
