ঢাকা উত্তর থেকে প্রতিদিন অনেক মানুষ পেশাগত কাজে ঢাকা দক্ষিণে আসেন। আবার ঢাকা দক্ষিণ থেকেও অনেক নাগরিক প্রতিদিন ঢাকা উত্তরে যাতায়াত করেন। বিশেষ করে জিগাতলা, ধানমন্ডি ১৫ নম্বর থেকে মিরপুর, ১, ২, ১০ নম্বরে যাতায়াত বেশি হয়। আগে এই রোডে মোহাম্মদপুর হয়ে মিরপুর পর্যন্ত পাগলা নামে ‘লেগুনা’ চলাচল করত। দীর্ঘদিন থেকে এই লেগুনা বন্ধ রয়েছে। কিন্তু লেগুনার যাত্রীদের যাতায়াতের অন্য কোনো উপায় নেই। এমনকি বিআরটিএর কোনো বাহন বা বিকল্প কোনো যান না থাকায় ঢাকা উত্তর ও দক্ষিণের নাগরিকদের যাতায়াতে দারুণ দুর্ভোগ পোহাতে হচ্ছে। ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন থেকে এই রোডে দুটো এসি বড় বাস দেওয়া হলে যাতায়াতজনিত দুর্ভোগ থেকে মুক্তি পেতে পারেন দুই এলাকার বাসিন্দারা। এ ব্যাপারে দুই ঢাকার মেয়র ও কাউন্সিলর এবং সড়ক পরিবহন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু দৃষ্টি আকর্ষণ করছি।
শেখ আনোয়ার
২৮ মিতালী রোড, পশ্চিম ধানমন্ডি, ঢাকা ১২০৯
