কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে কোটালীপাড়ায় অনুষ্ঠিত হয়েছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা। রোববার রাতে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষক লীগের আয়োজনে এ খেলা অনুষ্ঠিত হয়। ঐতিহ্যবাহী এ লাঠি খেলায় ছয় জন লাঠিয়াল অংশ গ্রহণ করেন। কয়েক হাজার নারী-পুরুষ গোল হয়ে দাঁড়িয়ে খেলা উপভোগ করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাস, সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, উপজেলা চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস, পৌর মেয়র হাজি মো. কামাল হোসেন শেখ, সাবেক পৌর মেয়র এইচ এম অহিদুল ইসলাম প্রমুখ।
